রাঙামাটিতে পুলিশ ফুটবল টুর্নামেন্ট-২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ 


আলমগীর মানিক    |    ১০:৪৮ পিএম, ২০২৫-০৮-০২

রাঙামাটিতে পুলিশ ফুটবল টুর্নামেন্ট-২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ 

আজ ০২ আগস্ট ২০২৫ খ্রিঃ, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হলো জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।

বক্তব্যে পুলিশ সুপার বলেন, “ফুটবল সারা বিশ্বে একটি জনপ্রিয় খেলা। আজকের ম্যাচে দুই দলই অত্যন্ত চমৎকার ও নান্দনিক ফুটবল উপহার দিয়েছে। আমি বিজয়ী এবং বিজিত উভয় দলকেই আন্তরিক অভিনন্দন জানাই।”

খেলা শেষে তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, প্রাইজমানি এবং অন্যান্য পুরস্কার বিতরণ করেন। এছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য চারটি দলকেও প্রাইজমানি প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।